আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ এপ্রিল ৷। রাজ্যের গরিব অংশের মানুষদের সাহায্যার্থে প্রায় ৫০০ কোটি টাকার মতো ব্যয় করতে চলেছে রাজ্য সরকার। জানা যায়, রাজ্যের ১২টি এসপিরেশনাল ব্লকে ৯২ হাজার ৮৯৯ জন রেগার জব কার্ড হোল্ডার রয়েছেন। তাদের সকলের একাউন্টে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সাহায্য মিলিয়ে ৫০০ টাকা করে মোট ৪ কোটি ৬৫ লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। শনিবার রাতে এক বার্তায় মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই তথ্য দেন।পাশাপাশি তিনি বলেন, রাজ্যের প্রায় ৪ হাজার ৬০০ জন গৃহহীন মানুষদের রান্না করা খাবার প্রদানের পাশাপাশি, সবাইকে ১০০০ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
এছাড়াও সম্প্রতি রাজ্যে কালবৈশাখীর ঝড়ে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত ৪৮টি পরিবারকে ৯৫,১০০ টাকা কর, আংশিক ক্ষতিগ্রস্ত ৩২৮টি পরিবারকে ৫,২০০ টাকা করে এবং কৃষিজমি নষ্ট হওয়া পরিবারগুলোকে ১,১০০ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার।
