বিদ্যালয়গুলিতে শিক্ষক স্বল্পতা দূর করতে ৮৬১ জন শিক্ষককে বদলি করলো বিদ্যালয় শিক্ষা দপ্তর

edআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ এপ্রিল ৷। বড়সড় রদবদল ঘটানো হল রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তরে৷ ৮৬১ জন শিক্ষককে বদলি করা হয়েছে বলে জানা যায়৷ ১০,৩২৩ শিক্ষকদের চাকুরীরে মেয়াদ শেষ হতেই রাজ্যের বিদ্যালয়গুলিতে শিক্ষক স্বল্পতা দেখা দেওয়ায়, লক ডাউন শেষ হওয়ার আগেই রাজ্যের বিদ্যালয়গুলিতে শিক্ষক স্বল্পতা দূর করতে সম্প্রতি টেট উর্ত্তিন্নদের বিভিন্ন জেলায় পোস্টিং দিয়েছে শিক্ষা দপ্তর।
এবার শিক্ষকদের স্বল্পতার ঘাটতি মেটাতে সেকেন্ডারি লেভেলে পশ্চিম ত্রিপুরা জেলা ছাড়া বাকি ৭টি জেলাতেই ৩৯৮ জন শিক্ষকদের এক বিদ্যালয় থেকে অন্য বিদ্যালয়ে বদলি করা হয়েছে৷ জানা যায়, এর মধ্যে ২৯২ জন স্নাতক এবং ১০৬ জন স্নাতকোত্তর স্তরের শিক্ষক৷
অপর দিকে বুনিয়াদি স্তরে রাজ্যের ৮টি জেলাতেই ৪৬৩ জন শিক্ষককে বদলি করা হয়েছে৷ জানা যায়, এর মধ্যে ৬২ জন স্নাতক পর্যায়ে, ৩৭০ জন অস্নাতক পর্যায়ে, ৪ জন এইচ এম এস বি স্তরের এবং ২৭ জন এইচ এম প্রাইমারি স্তরের শিক্ষক রয়েছেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*