সাগর দেব, তেলিয়ামুড়া, ২৮ মে ৷। লকডাউনের আগের থেকেই বিকল হয়ে পড়ে তেলিয়ামুড়া থানাধীন অম্পি চৌমুহনী এলাকার ট্রাফিক সিগন্যাল গুলি। চতুর্থ পর্যায়ের লকডাউনের ফলে যান চলাচল একপ্রকার স্বাভাবিক ভাবেই চলাফেরা করছে। ট্রাফিক সিগন্যাল বিকল হয় পড়াতে ছোট-বড় জান চালকরা খুবই অসুবিধার মধ্যে দিয়ে চলাচল করতে হচ্ছে। যান চালকদের মধ্য থেকে দাবি উঠেছে ট্রাফিক সিগন্যাল অতি শীঘ্রই সারায়ের জন্য। এদিকে চতুর্থ পর্যায়ের লকডাউনের ফলে সকাল সাতটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত স্বাভাবিক ভাবে ছোট-বড় যানবাহন চলাচল করছে। তেলিয়ামুড়া শহরের নাভিস্থল হিসাবে অম্পি চৌমুনী এলাকাটি পরিচিত। এমন কি অম্পি চৌমুহনী এলাকার বুক দিয়ে প্রতিনিয়তই দূরপাল্লার লরি থেকে হাজার হাজার ছোট-বড় গাড়ি আগরতলায় যায়। এই ট্রাফিক সিগন্যাল বিকল হয় পড়াতে যেমন যান চালকদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে পাশাপাশি পথচারীদেরকেও ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে হচ্ছে। এলাকাবাসীদের তথা যানবাহন চালকদের দাবি ট্রাফিক সিগন্যাল সারাইয়ের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক।বিকল ট্রাফিক সিগন্যাল, অসুবিধার সম্মুখীন যান চালক সহ পথচারীরা
সাগর দেব, তেলিয়ামুড়া, ২৮ মে ৷। লকডাউনের আগের থেকেই বিকল হয়ে পড়ে তেলিয়ামুড়া থানাধীন অম্পি চৌমুহনী এলাকার ট্রাফিক সিগন্যাল গুলি। চতুর্থ পর্যায়ের লকডাউনের ফলে যান চলাচল একপ্রকার স্বাভাবিক ভাবেই চলাফেরা করছে। ট্রাফিক সিগন্যাল বিকল হয় পড়াতে ছোট-বড় জান চালকরা খুবই অসুবিধার মধ্যে দিয়ে চলাচল করতে হচ্ছে। যান চালকদের মধ্য থেকে দাবি উঠেছে ট্রাফিক সিগন্যাল অতি শীঘ্রই সারায়ের জন্য। এদিকে চতুর্থ পর্যায়ের লকডাউনের ফলে সকাল সাতটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত স্বাভাবিক ভাবে ছোট-বড় যানবাহন চলাচল করছে। তেলিয়ামুড়া শহরের নাভিস্থল হিসাবে অম্পি চৌমুনী এলাকাটি পরিচিত। এমন কি অম্পি চৌমুহনী এলাকার বুক দিয়ে প্রতিনিয়তই দূরপাল্লার লরি থেকে হাজার হাজার ছোট-বড় গাড়ি আগরতলায় যায়। এই ট্রাফিক সিগন্যাল বিকল হয় পড়াতে যেমন যান চালকদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে পাশাপাশি পথচারীদেরকেও ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে হচ্ছে। এলাকাবাসীদের তথা যানবাহন চালকদের দাবি ট্রাফিক সিগন্যাল সারাইয়ের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক।