কোয়ারেন্টাইনে থাকা মানুষদের খোঁজখবর নিতে দিনভর দুই জেলা পরিদর্শনে মূখ্যমন্ত্রী

99441167_2528502487251411_8135607672914313216_oআপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ জুন ৷। কেমন আছেন প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা মানুষজন? কিভাবে দিন কাটাচ্ছেন তারা? তাদেরই দুঃখ কষ্ট ভাগ করে নিতে এবং সেইসব মানুষদের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বেড়িয়ে পড়েন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সোমবার রাজ্যের দুইটি জেলা পরিদর্শনে বের হন মুখ্যমন্ত্রী। এদিন সকালে খোয়াই জেলার তেলিয়ামুড়ার দার্জিলিং টিলা স্কুলে প্রথম উপস্থিত হন। সেখানে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা ১০ জন মহিলা সহ ৪২ জনের খোঁজ খবর নেন। জানা যায়, এদের মধ্যে ৪ জন বহিরাজ্য ফেরত, এদের শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়। এরপরেই পরিবারের সকলকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। খোয়াই জেলার দার্জিলিং টিলা এলাকাও পরিদর্শন করেন। এদিন খোয়াই জেলা সফরে মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন ডাঃ অতুল দেববর্মা, কল্যানী রায়, পিনাকী দাস চৌধুরী প্রমুখ বিধায়করা।
এদিন খোয়াই জেলা সফরের পর মূখ্যমন্ত্রী গোমতী জেলা সফরে গিয়েছেন। এদিন মাতাবাড়ি ব্লকের কোয়ারেইন্টাইন সেন্টার, মেলছি এডিসি ভিলেজের কোয়ারেন্টাইন সেন্টার, অমরপুরের কোয়ারেন্টাইন সেন্টার ঘুরে দেখেন তিনি।
রাত ৯টা পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে, মূখ্যমন্ত্রী সকাল থেকে তখনও গোমতী জেলার বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টার পরিদর্শন করছেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*