উত্তর জেলা সফরে মূখ্যমন্ত্রী, পরিদর্শন করলেন বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টার

100063027_2533931893375137_7406535831957012480_oআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ জুন ৷। প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা মানুষ সহ করোনা সংক্রান্ত পরিস্থিতির খোঁজখবর নিতে উত্তর ত্রিপুরা জেলা পরিদর্শনে গেলেন রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বুধবার সকালে তিনি উত্তর ত্রিপুরা জেলার যুবরাজ নগরে সফর করেন। সেখানে গঙ্গানগর বিদ্যালয়ে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা মানুষদের সাথে দেখা করেন, কথা বলেন। এরপর গঙ্গানগর পঞ্চায়েত অফিসে সংশ্লিষ্ট আধিকারিক সহ স্বাস্থ্যকর্মীদের সাথে এক পর্যালোচনা বৈঠক করেন মূখ্যমন্ত্রী। বৈঠক শেষে মূখ্যমন্ত্রী কলাছড়া ব্লক সহ কাঞ্চনপুরের বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টার পরিদর্শন করেন।
এদিন মুখ্যমন্ত্রী ঊনকোটি জেলার বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টারও পরিদর্শন করেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*