আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ জুন ৷। রাজ্যে দিন দিন বেড়েই চলেছে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা। এই উদ্ভব পরিস্থিতিতে আগাম সতর্কতা হিসেবে রাজধানীর জিবি হাসপাতাল, আই গি এম হাসপাতাল, ভগৎ সিং যুব আবাস কোভিড কেয়ার সেন্টার ও শালবাগানে কোভিড কেয়ার সেন্টার তৈরির পর এবার হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে কোভিড কেয়ার সেন্টার তৈরী করার কাজ চলছে। রাজধানীর হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে ৫০০ শয্যা বিশিষ্ট কোভিড কেয়ার সেন্টার তৈরী করার কথা থাকলেও ইতিমধ্যেই ১৫০ শয্যার ব্যবস্থা করা হয়েছে এই কোভিড কেয়ার সেন্টারে। এই কোভিড কেয়ার সেন্টারকে পূর্ণাঙ্গ রূপ দিতে বুধবার সেখানে কর্মীদের ব্যস্ততা দেখা গেছে। জানা যায়, বৃহস্পতিবার থেকে এই কোভিড কেয়ার সেন্টার চালু করা হবে। এই সেন্টারের দায়িত্বে আছেন হাপানিয়াস্থিত টি এম সি তথা ডঃ বি আর আম্বেদকর হাসপাতালের এম এস ডাঃ অরিন্দম দত্ত।হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে তৈরী ১৫০ শয্যার কোভিড কেয়ার সেন্টার
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ জুন ৷। রাজ্যে দিন দিন বেড়েই চলেছে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা। এই উদ্ভব পরিস্থিতিতে আগাম সতর্কতা হিসেবে রাজধানীর জিবি হাসপাতাল, আই গি এম হাসপাতাল, ভগৎ সিং যুব আবাস কোভিড কেয়ার সেন্টার ও শালবাগানে কোভিড কেয়ার সেন্টার তৈরির পর এবার হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে কোভিড কেয়ার সেন্টার তৈরী করার কাজ চলছে। রাজধানীর হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে ৫০০ শয্যা বিশিষ্ট কোভিড কেয়ার সেন্টার তৈরী করার কথা থাকলেও ইতিমধ্যেই ১৫০ শয্যার ব্যবস্থা করা হয়েছে এই কোভিড কেয়ার সেন্টারে। এই কোভিড কেয়ার সেন্টারকে পূর্ণাঙ্গ রূপ দিতে বুধবার সেখানে কর্মীদের ব্যস্ততা দেখা গেছে। জানা যায়, বৃহস্পতিবার থেকে এই কোভিড কেয়ার সেন্টার চালু করা হবে। এই সেন্টারের দায়িত্বে আছেন হাপানিয়াস্থিত টি এম সি তথা ডঃ বি আর আম্বেদকর হাসপাতালের এম এস ডাঃ অরিন্দম দত্ত।