সাগর দেব, তেলিয়ামুড়া, ০৭ জুন ৷। করোনা ভাইরাস মোকাবেলায় কর্মহীন শ্রমজীবী অংশের মানুষের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল সহ অরাজনৈতিক সংগঠন। এরই মধ্যে রবিবার তেলিয়ামুড়া মহকুমার সবজি বাজার শেড গৃহে ত্রিপুরা রাজ্য প্রদেশ সেবা দলের পক্ষ থেকে প্রায় ২০০ গরীব দুস্থদের মধ্যে ত্রাণ বন্টন করা হয়। এই ত্রাণ বন্টন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস নেতা বিরজিৎ সিনহা, হরে কৃষ্ণ ভৌমিক, কংগ্রেস সেবা দলের রাজ্য কমিটির সভাপতি নিত্যগোপাল রুদ্রপাল, তেলিয়ামুড়ার যুব নেতা অনির্বাণ সরকার সহ অন্যান্যরা। এদিন বৃষ্টিকে উপেক্ষা করেই নেতৃত্বরা গরীব দুস্থদের মধ্যে ত্রাণ সামগ্রী তুলে দেন।এদিন ত্রাণ বন্টন শেষে প্রদেশ সেবা দলের সভাপতি নিত্য গোপাল রুদ্রপাল জানান, বর্তমানে কোরোনা ভাইরাসের প্রকোপে সাধারণ জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এর মধ্যে কাজকর্মহীন মানুষের পাশে প্রদেশ কংগ্রেস সেবা দল প্রথম থেকেই মানুষের পাশে ছিল আগামী দিনেও থাকবে।
