টি আর কে এস সংস্থার পক্ষ থেকে দুঃস্থদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ

vlcsnap-error685সাগর দেব, তেলিয়ামুড়া, ০৭ জুন ৷। তেলিয়ামুড়া মহাকুমার মুঙ্গিয়াকামি ব্লকের বৈরাগী ডেফা, তুই করমা, লিচু বাগান এলাকায় গরীব দুঃস্থদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এদিনের ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৯ কৃষ্ণপুর বিধানসভার বিধায়ক ডাঃ অতুল দেববর্মা, মুঙ্গিয়াকামি ব্লকের ভাইস চেয়ারম্যান বিকাশ দেববর্মা প্রমুখ। এই দিন টি আর কে এস সংস্থার পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় ২৬০টি পরিবারের মধ্যে। এ ব্যাপারে বলতে গিয়ে ব্লকের ভাইস চেয়ারম্যান বিকাশ দেববর্মা জানান, মুঙ্গিয়াকামি ব্লকের প্রত্যেকটি এলাকায় গরীব দুস্থ পরিবার গুলির মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে এবং আগামী দিনে সরকারি কিংবা বেসরকারি ভাবে ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচি চালিয়ে যাবেন তারা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*