নিজ বাড়ীতে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

1বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৭ জুন ৷। নিজ বাড়ীতে ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মৃতদেহ। ঘটনার বিবরনে জানা যায়, রবিবার সকাল আনুমানিক ১০ ঘটিকায় শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বাইখোড়ার পশ্চিম চড়কবাই কুড়ী পাড়ার বাসিন্দা ফনিভূষন চক্রবর্তী’র মেয়ে চাঁদনী চক্রবর্তী’র (২৮) মৃতদেহ নিজ বাড়ীতেই ঝুলন্ত অবস্থায় দেখতে পায় বাড়ীর লোকজন। জানা যায়, চাঁদনী চক্রবর্তী’র দু’বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তারপরও পারিবারিক কলহের জেরে সে স্বামীর বাড়ী ছেড়ে পশ্চিম চড়কবাই নিজবাড়ীতে চলে আসে। রবিবার সকাল বেলা ঘরের মধ্যে হঠাৎ করে ওর ঝুলন্ত দেহ দেখতে পায় বাড়ীর লোকজন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বাইখোড়া থানায়। ঘটনার খবর পেয়ে থানায় কর্তব্যরত ওসি রাজীব সাহা ওনার সহকর্মীদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। মৃত্যুর কারন নিয়ে রয়েছে ধোঁয়াশা। পরিবারের লোকজন ও থানার প্রাথমিক ধারনা, মানসিক আশান্তির কারনে আত্মাহত্যার পথ বেছে নিয়েছে চাঁদনী। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*