আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ জুন || রাজ্যে করোনা গ্রাফ উর্দ্ধমুখি। সোমবার রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয় ৩৮ জন। এদিন ১,৪৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ৩৮ জনের দেহে করোনা জীবানু পাওয়া গেছে। মুখ্যমন্ত্রী এক সোস্যাল মিডিয়া বার্তায় এই তথ্য জানান। মূখ্যমন্ত্রী জানান, আক্রান্তরা সকলেই সিপাহীজলা জেলার। তারা সম্প্রতি রেলপথে চেন্নাই থেকে রাজ্যে এসেছে।
রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৮৪১জন।
