আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ জুন ৷। এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালো এক টি এস আর জওয়ান। ঘটনা টাকারজলা থানাধীন টাকারজলা-বিশ্রামগঞ্জ সড়কের পালিয়াভাঙ্গা এলাকায়। মৃত জওয়ানের নাম নৈদারবাসী ত্রিপুরা (৩৭)। তাঁর বাড়ি যাত্রাপুর থানাধীন থলিবাড়ি এ ডি সি ভিলেজে। তিনি টি এস আর সপ্তম ব্যাটেলিয়নের জওয়ান ছিলেন। বর্তমানে টাকারজলা থানায় কর্মরত ছিলেন। জানা যায়, শুক্রবার দয়ারামপাড়া কন্টেইনমেন্ট জোনে ডিউটি সেরে টাকারজলা থানায় ফিরে এসে নিজের বাইক নিয়ে বেড়িয়ে পড়েন অমরেন্দ্র বাজারের উদ্দেশ্যে। প্রচন্ড বৃষ্টিতে বাজার সেরে ফেরার সময় রাস্তায় আচমকা চলন্ত বাইকের উপর ভেঙ্গে পড়ে এক বিশালাকার গাছ। ঘটনাস্থলেই মৃত্যু হয় এই জওয়ানের। ঘটনার খবর পেয়ে টাকারজলা থানার পুলিশ এসে তাঁর নিথর দেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ঘটনায় সহকর্মী সহ পরিবারে শোকের ছায়া নেমে আসে।চলন্ত বাইকের উপর ভেঙ্গে পড়লো বিশালাকার গাছ, মর্মান্তিক মৃত্যু টি এস আর জওয়ানের
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ জুন ৷। এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালো এক টি এস আর জওয়ান। ঘটনা টাকারজলা থানাধীন টাকারজলা-বিশ্রামগঞ্জ সড়কের পালিয়াভাঙ্গা এলাকায়। মৃত জওয়ানের নাম নৈদারবাসী ত্রিপুরা (৩৭)। তাঁর বাড়ি যাত্রাপুর থানাধীন থলিবাড়ি এ ডি সি ভিলেজে। তিনি টি এস আর সপ্তম ব্যাটেলিয়নের জওয়ান ছিলেন। বর্তমানে টাকারজলা থানায় কর্মরত ছিলেন। জানা যায়, শুক্রবার দয়ারামপাড়া কন্টেইনমেন্ট জোনে ডিউটি সেরে টাকারজলা থানায় ফিরে এসে নিজের বাইক নিয়ে বেড়িয়ে পড়েন অমরেন্দ্র বাজারের উদ্দেশ্যে। প্রচন্ড বৃষ্টিতে বাজার সেরে ফেরার সময় রাস্তায় আচমকা চলন্ত বাইকের উপর ভেঙ্গে পড়ে এক বিশালাকার গাছ। ঘটনাস্থলেই মৃত্যু হয় এই জওয়ানের। ঘটনার খবর পেয়ে টাকারজলা থানার পুলিশ এসে তাঁর নিথর দেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ঘটনায় সহকর্মী সহ পরিবারে শোকের ছায়া নেমে আসে।