১০,৩২৩ ইস্যু – আন্দোলনরত শিক্ষকদের গণহারে গ্রেপ্তার করল পুলিশ

gdআপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ জুন ৷। চাকুরিতে স্থায়িত্বের দাবীতে ফের আন্দোলনে সামিল হল অল ত্রিপুরা সরকারী ১০,৩২৩ এডহক শিক্ষক কর্মচারী সংগঠন। শুক্রবার রাজধানীর সার্কিট হাউস গান্ধী মূর্তির পাদদেশে সামাজিক দূরত্ব মেনেই আন্দোলনে সামিল হয় তারা। শিক্ষক শিক্ষিকাদের আন্দোলন চলাকালীন ঘটনাস্থলে বিশাল পুলিশ উপস্থিত হয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় রীতিমতো উত্তপ্ত হয়ে উঠে গোটা এলাকা। প্রতিবাদে সরব হয় অল ত্রিপুরা সরকারী ১০,৩২৩ এডহক শিক্ষক কর্মচারী সংগঠনের শিক্ষক-শিক্ষিকারা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*