আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ জুলাই ৷। ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে পাহাড়। ঘনিয়ে আছে এ ডি সি নির্বাচন। তারই আগে রাজ্যের ক্ষমতাসীন শরিক দলের মধ্যে চলছে পাহাড় নিয়ে খন্ডযুদ্ধ। বুধবার দুপুরে শাসকদল বিজেপি এবং আইপিএফটি দলের মধ্যে খন্ডযুদ্ধ বাঁধে। জানা যায়, এদিন খুমুলুংস্থিত ডুকুমালীতে বিজেপি কার্যালয়ে আইপিএফটি কর্মীরা অগ্নিসংযোগ করে। এই ঘটনায় শুরু হয় দুই দলের মধ্যে খন্ডযুদ্ধ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় বিশাল পুলিশ বাহিনী সহ দমকল বাহিনী। ঘটনার পাল্টাপাল্টি অভিযোগ করা হয়েছে। এলাকায় কঠোর নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।পাহাড়ে দুই শরিক দলের মধ্যে খন্ডযুদ্ধ ও অগ্নিসংযোগ, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ জুলাই ৷। ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে পাহাড়। ঘনিয়ে আছে এ ডি সি নির্বাচন। তারই আগে রাজ্যের ক্ষমতাসীন শরিক দলের মধ্যে চলছে পাহাড় নিয়ে খন্ডযুদ্ধ। বুধবার দুপুরে শাসকদল বিজেপি এবং আইপিএফটি দলের মধ্যে খন্ডযুদ্ধ বাঁধে। জানা যায়, এদিন খুমুলুংস্থিত ডুকুমালীতে বিজেপি কার্যালয়ে আইপিএফটি কর্মীরা অগ্নিসংযোগ করে। এই ঘটনায় শুরু হয় দুই দলের মধ্যে খন্ডযুদ্ধ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় বিশাল পুলিশ বাহিনী সহ দমকল বাহিনী। ঘটনার পাল্টাপাল্টি অভিযোগ করা হয়েছে। এলাকায় কঠোর নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।