আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ জুলাই ৷। পাল্লা দিয়ে ত্রিপুরা রাজ্যে প্রতিনিয়ত বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা।বুধবার রাজ্যে নতুন করে ৮ জন করোনা আক্রান্ত হয়। এদিন রাজ্যের ১,৬৭৫ জনের লালারস পরীক্ষা করা হয়। এক সোস্যাল মিডিয়া বার্তায় এই খবর জানান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি উল্লেখ করেন, এদিন ১,৬৭৫১ জনের নমুনা পরীক্ষায় ৮ জনের রিপোর্ট পজেটিভ আসে। এদের ট্রেভেল হিস্টোরি রয়েছে। তিনি জানান, এই ৮ জনের মধ্যে ৩ জন পশ্চিম ত্রিপুরা জেলার এবং সিপাহিজলা, খোয়াই, উত্তর ত্রিপুরা, দক্ষিণ ও গোমতী জেলার বাসিন্দা।রাজ্যে মোট সংক্রমিত রোগীর সংখ্যা হয় ১,৪০১ জন। সুস্থ হয়ে উঠেন ১০৯২ জন। চিকিৎসাধীন রয়েছেন ৩০৮ জন।
