জাতীয় ডেস্ক, মুম্বাই, ০৩ জুলাই || প্রয়াত হলেন বলিউডের বিখ্যাত কোরিয়োগ্রাফার সরোজ খান। জানা যায়, বৃহস্পতিবার মধ্যরাতে মুম্বইয়ের বান্দ্রার গুরু নানক হাসপাতালে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তাঁর। বুধবার রাত থেকেই তাঁর অবস্থার অবনতি হয়েছিল। অবশেষে বৃহস্পতিবার রাত দু’টো নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে সরোজের বয়স হয়েছিল ৭১ বছর। প্রায় চার দশক ধরে বলিউডের সঙ্গে জড়িত ছিলেন তিনি। দু’হাজারেও বেশি গানে কোরিয়োগ্রাফি করেছেন তিনি।
