তিনি জানান, এদিন রাজ্যে মোট ৪,১৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ২২৩ জনের রিপোর্ট পজেটিভ আসে। এই ২২৩ জনের মধ্যে ৪৮ জন পশ্চিম ত্রিপুরা, ১৪ জন খোয়াই, ২২ জন সিপাহীজলা, ৩৪ জন গোমতী, ১৩ জন উত্তর ত্রিপুরা, ১ জন ঊনকোটি, ৮৮ জন ধলাই এবং ৩ জন দক্ষিণ ত্রিপুরা জেলার বাসিন্দা। তিনি জানান, এর মধ্যে ৬ জন বিমান যাত্রী। ১০১ জন রয়েছেন বি এস এফ জওয়ান।
রাজ্যে বর্তমানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২,৮৯১ জন। সুস্থ হয়ে উঠেন ১,৭৩৫ জন। চিকিৎসাধীন রয়েছেন ১,১৩৭ জন। মৃত্যু হয় ৫ জনের।

