সাগর দেব, তেলিয়ামুড়া, ২০ জুলাই ৷। পাহাড়ি প্রত্যন্ত এলাকার উপজাতি অধ্যুষিত জনপদগুলোতে পানীয় জলের ব্যবস্থা বর্তমানে নেই বললেই চলে। বিগত ২৫ বছর রাজ্যে বাম সরকার ক্ষমতাসীন থাকলেও বাম জামানার এডিসি প্রশাসন ভূমিপুত্রদের পানীয় জলের সুরাহা করতে পারেনি। যার ফলস্বরূপ বর্তমানে উপজাতি অংশের মানুষেরা এখনো বৃষ্টির জমানো জল, ছড়ার জল, কাঁচা কুয়োর জল দিয়ে নিজেদের তেষ্টা নিবারণ করে আসছে সেই বাম জামানা থেকে। অথচ তৎকালীন বাম জামানার এডিসি প্রশাসন ভূমিপুত্রদের পানীয় জলের জন্য কোন প্রকার ব্যবস্থাই গ্রহণ করেনি বলে এলাকাবাসীদের অভিযোগ।