রেকর্ড সংক্রামিত রাজ্যে, একদিনে নতুন আক্রান্ত ২২৩, উদ্বেগ

197আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই ৷। এই মুহূর্তের সব থেকে বড় খবর। রাজ্যে রেকর্ড ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা। একদিরে রাজ্যে নতুন করোনা আক্রান্ত ২২৩ জন। রবিবার রাতে এক সোস্যাল মিডিয়া বার্তায় এই খবর জানান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
তিনি জানান, এদিন রাজ্যে মোট ৪,১৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ২২৩ জনের রিপোর্ট পজেটিভ আসে। এই ২২৩ জনের মধ্যে ৪৮ জন পশ্চিম ত্রিপুরা, ১৪ জন খোয়াই, ২২ জন সিপাহীজলা, ৩৪ জন গোমতী, ১৩ জন উত্তর ত্রিপুরা, ১ জন ঊনকোটি, ৮৮ জন ধলাই এবং ৩ জন দক্ষিণ ত্রিপুরা জেলার বাসিন্দা। তিনি জানান, এর মধ্যে ৬ জন বিমান যাত্রী। ১০১ জন রয়েছেন বি এস এফ জওয়ান।
রাজ্যে বর্তমানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২,৮৯১ জন। সুস্থ হয়ে উঠেন ১,৭৩৫ জন। চিকিৎসাধীন রয়েছেন ১,১৩৭ জন। মৃত্যু হয় ৫ জনের।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*