পানীয় জলের ব্যাপক সমস্যায় পাহাড়ি উপজাতি অধ্যুষিত জনপদগুলো

pahariসাগর দেব, তেলিয়ামুড়া, ২০ জুলাই ৷। পাহাড়ি প্রত্যন্ত এলাকার উপজাতি অধ্যুষিত জনপদগুলোতে পানীয় জলের ব্যবস্থা বর্তমানে নেই বললেই চলে। বিগত ২৫ বছর রাজ্যে বাম সরকার ক্ষমতাসীন থাকলেও বাম জামানার এডিসি প্রশাসন ভূমিপুত্রদের পানীয় জলের সুরাহা করতে পারেনি। যার ফলস্বরূপ বর্তমানে উপজাতি অংশের মানুষেরা এখনো বৃষ্টির জমানো জল, ছড়ার জল, কাঁচা কুয়োর জল দিয়ে নিজেদের তেষ্টা নিবারণ করে আসছে সেই বাম জামানা থেকে। অথচ তৎকালীন বাম জামানার এডিসি প্রশাসন ভূমিপুত্রদের পানীয় জলের জন্য কোন প্রকার ব্যবস্থাই গ্রহণ করেনি বলে এলাকাবাসীদের অভিযোগ।
pahari.jpg1তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি ব্লকের অধীনে নুনাছড়া এডিসি ভিলেজের কাচ্চা মনি পাড়া ও দত্ত মলসন পাড়ায় ১৮টি উপজাতি পরিবারের বসবাস। এলাকার পানীয় জলের সমস্যা দীর্ঘদিন ধরে। কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হয়নি এখনও পর্যন্ত। রাজ্যে নতুন সরকার ক্ষমতাসীন হয়েছে প্রায় আড়াই বছর অতিক্রান্ত হতে চলল। ঐ এলাকার গিরিঅবাসীরা এখনো বৃষ্টির জমানো জল, ছড়ার জল পান করেই জীবনধারণ করে আসছে। ঐ এলাকাবাসীরা বর্তমানে চাইছে তাদের ভোটে যারা বর্তমানে ক্ষমতায় ক্ষমতাসীন সেই নতুন জোট সরকার যেন তাদের সমস্যা নিরসনে কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*