পাশাপাশি তিনি জানান, এদিন রাজ্যে নতুন করোনা আক্রান্ত হন ২০২ জন। তিনি জানান, এদিন রাজ্যে মোট ৪,৭৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ২০২ জনের রিপোর্ট পজেটিভ আসে। এই ২০২ জনের মধ্যে ৮৩ জন পশ্চিম ত্রিপুরা, ২ জন খোয়াই, ২৭ জন সিপাহীজলা, ৪০ জন গোমতী, ১৬ জন উত্তর ত্রিপুরা, ৬ জন ঊনকোটি, ১৯ জন ধলাই এবং ৯ জন দক্ষিণ ত্রিপুরা জেলার বাসিন্দা। তিনি জানান, এর মধ্যে ২৫ জন বিমান যাত্রী। ১৯ জন রয়েছেন বি এস এফ জওয়ান।
রাজ্যে বর্তমানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩,০৯৩ জন। মৃত্যু হয় ৭ জনের।

