আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই || রাজ্যে ৭ দিনের জন্য সম্পূর্ণ লকডাউন ঘোষনা করা হয়েছে। একটি ট্যুইট বার্তায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আগামী ২৪শে জুলাই থেকে রাজ্যে সম্পূর্ণ লকডাউন ঘোষনা করার খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যা সম্পূর্ণ ভূয়ো। কে বা কারা এই গুজব মুখ্যমন্ত্রীর নাম করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে। রাজ্য সরকারের একটি সোশ্যাল মিডিয়ায় প্লেটফর্ম ‘MyGov Tripura’ থেকে এই ব্যাপারে জানানো হয়, যে মুখ্যমন্ত্রী এরকম কোনো ট্যুইট করেন নি। রাজ্য পুলিশ ইতিমধ্যেই এই ভূয়ো খবর ছড়ানোর ব্যাপারে তদন্ত শুরু করেছে।
‘নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম’ এর তরফে রাজ্যবাসীর প্রতি অনুরোধ রইলো গুজবে কান না দিতে।
