রাজ্যে ফের করোনায় মৃত্যু ২ জন, নতুন আক্রান্ত ২০২, তিন হাজারের গন্ডি পার করলো রাজ্যে

IMG-20200720-WA0050আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই ৷। এই মুহূর্তের সব থেকে বড় খবর। রাজ্যে ফের করোনায় মৃত্যু দু’জনের। এই নিয়ে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ জন। এক সোস্যাল মিডিয়া বার্তায় এই খবর জানান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
পাশাপাশি তিনি জানান, এদিন রাজ্যে নতুন করোনা আক্রান্ত হন ২০২ জন। তিনি জানান, এদিন রাজ্যে মোট ৪,৭৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ২০২ জনের রিপোর্ট পজেটিভ আসে। এই ২০২ জনের মধ্যে ৮৩ জন পশ্চিম ত্রিপুরা, ২ জন খোয়াই, ২৭ জন সিপাহীজলা, ৪০ জন গোমতী, ১৬ জন উত্তর ত্রিপুরা, ৬ জন ঊনকোটি, ১৯ জন ধলাই এবং ৯ জন দক্ষিণ ত্রিপুরা জেলার বাসিন্দা। তিনি জানান, এর মধ্যে ২৫ জন বিমান যাত্রী। ১৯ জন রয়েছেন বি এস এফ জওয়ান।
রাজ্যে বর্তমানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩,০৯৩ জন। মৃত্যু হয় ৭ জনের।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*