রাজ্যে নতুন করে করোনা আক্রান্তে ২০৬, নমুনা পরীক্ষা ৪,৪৭৩, মৃত ১

IMG_20200723_231946আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই || রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয় ২০৬ জন। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এক সোস্যাল মিডিয়া বার্তায় এই তথ্য জানান।
তিনি আরও জানান, এদিন রাজ্যে ৪,৪৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ২০৬ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। মূখ্যমন্ত্রী জানান, এই ২০৬ জনের মধ্যে ৭ জন বিমান যাত্রী।
রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩,৬৭৭ জন। চিকিৎসাধীন রয়েছে ১,৬১৬ জন। সুস্থ হয়ে উঠে ২,০৩৩ জন। মৃত্যু হয় ১০ জনের।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*