করোনা সম্পর্কে জনগণকে সচেতন করতে এনএসএস ইউনিটের নয়া কর্মসূচি

nssআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই ৷। মহামারী করোনা ভাইরাসের এই পরিস্থিতিতে জনগণকে সচেতন করার জন্য রাজ্য সরকার নানা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তা সত্ত্বেও রাজ্যের জনগণকে আরো একটু সচেতন করার লক্ষ্যে এনএসএস ইউনিটের পক্ষ থেকে রাজধানীর অফিস লেনস্থিত এলাকায় পথচারীদের মধ্যে মাস্ক ও সিএমও কার্যালয় থেকে পাওয়া নির্দেশিকা বিতরণ করছেন। এদিনের এই কর্মসূচি নিয়ে এনএসএস প্রোগ্রাম অফিসার বিজয় কুমার চক্রবর্তী জানান, সারা বছরই এনএসএস ইউনিটের পক্ষ থেকে নানান কর্মসূচি হাতে নেওয়া হয়। মহামারী করোনা ভাইরাসের এই পরিস্থিতিতে এনএসএস ইউনিটের এই আয়োজন রাজ্য সরকারের পাশাপাশি জনগণকে সচেতন করার একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র বলে জানান তিনি।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*