কেরালায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, রানওয়েতে ল্যান্ড করার সময় বিপর্যয়, পাইলট সহ মৃত ৪

image-332637-1596821347জাতীয় ডেস্ক, কেরালা, ০৭ আগষ্ট ৷। ভয়াবহ দুর্ঘটনার কবলে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমান। দুবাই থেকে কোঝিকোড়ে ফেরার পথে শুক্রবার সন্ধ্যা ৮টা ১৫ মিনিট নাগাদ কেরালার কোঝিকোড় বিমানবন্দরে রানওয়েতে ল্যান্ড করার সময় হঠাৎই বিপর্যয় ঘটে। জানা যায়, এদিন বৃষ্টির সন্ধ্যায় বিমানটি অবতরণ করার সময় রানওয়েতে পিছলে গিয়ে একটি খাদে পড়ে যায়। দুর্ঘটনায় পাইলট এবং আরও ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এছাড়া আরও বেশ কয়েকজন জখম হয়েছেন বলেও খবর। বিমানে ১৭৪ জন যাত্রী, ১০ জন শিশু, ২ জন পাইলট ও ৫ জন কেবিন ক্রু ছিলেন বলে উড়ানসংস্থা জানিয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*