সাব্রুমে ‘সেবা ও সেতু অভিযান’ উপলক্ষে আলোচনা সভা

বলরাম দেবনাথ, সাব্রুম, ০৬ অক্টোবর || সাব্রুম মহকুমা প্রশাসনের উদ্যোগে ‘সেবা ও সেতু অভিযান’ উপলক্ষে মঙ্গলবার সাব্রুম টাউন হলে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সাব্রুমের এসডিএম সুমন রক্ষিত, প্রাক্তন বিধায়ক শংকর রায় এবং সাব্রুম নগর পঞ্চায়েতের চেয়ারম্যান রমা পোদ্দার দে।
আলোচনা সভায় প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা ও ‘সেতু অভিযান’-কে সামনে রেখে সাধারণ মানুষের জন্য রেশনিং ব্যবস্থা, সরকারি সুযোগ-সুবিধা এবং বিভিন্ন জনকল্যাণমূলক পরিষেবা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাব্রুমের এসডিএম সুমন রক্ষিত, প্রাক্তন বিধায়ক শংকর রায়, সাব্রুম নগর পঞ্চায়েতের প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রিয় ভৌমিক, চেয়ারম্যান রমা পোদ্দার দে, সাতচাঁদ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রভাস লোধ এবং পোয়াংবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মণিবালা বৈদ্য।
বক্তারা সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া, রেশনিং ব্যবস্থার সুযোগ-সুবিধা এবং বিভিন্ন জনকল্যাণমূলক সরকারি উদ্যোগ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। পাশাপাশি সরকারি প্রকল্প ও পরিষেবাগুলি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার উপরও গুরুত্ব আরোপ করা হয়।
আলোচনা সভায় সাধারণ মানুষের প্রাপ্য সরকারি পরিষেবা নিশ্চিত করা এবং বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*