নেই মাক্স নেই সামাজিক দূরত্, সরকারি নির্দেশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আইপিএফটি’র তিপ্রাল্যান্ড দাবি দিবস পালিত

ipftগোপাল সিং, খোয়াই, ২৩ আগষ্ট ৷। নেই মাক্স নেই সামাজিক দূরত্ব। করোনা মহামারীতে সরকারি নিয়ম-নীতিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ঘটা করে হাজারো লোক নিয়ে ১২তম তিপ্রা ল্যান্ড দাবি দিবস পালন করল রাজ্য সরকারের শরিক দল আই পি এফ টি। সভাটি হবার পর নানান অভিজ্ঞ মহল থেকে ওঠে আসছে নানান প্রশ্ন। আর প্রশ্ন উঠবেই না কেন ১৫ই আগস্ট স্বাধীনতা দিবস যে দিনটিকে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ময়দানে ধুমধাম করে পালন করা হতো সেই অনুষ্ঠানটি পর্যন্ত করোনা মহামারীর কারণে বানচাল করে খুবই ক্ষুদ্র আকারে পালন করা হয়। কেননা লোকসমাগমের ফলে মারণ ভাইরাস করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
ipft.jpg1এদিনের আই পি এফ টি’র সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোদ বনমন্ত্রী তাহলে কি করে মন্ত্রী বাবু নিজের দলীয় সভায় সরকারি নিয়ম নীতিকে উপেক্ষা করে হাজারো লোকের সমাগমের মধ্য দিয়ে দলীয় সভা করেন। তাহলে কি স্বাধীনতা দিবসের চেয়েও দলীয় সভায় গুরুত্বপূর্ণ ছিল নাকি আইন শুধুমাত্র সাধারন নাগরিকদের জন্য? নেতা মন্ত্রীদের জন্য কি কোন আইন নেই? নাকি দলীয় সভা করলে করোনা বিস্তার লাভ হয় না? এমনটাই প্রশ্ন উঠে আসছে বিভিন্ন মহল ও খোয়াইবাসীর পক্ষ থেকে।
তিপ্রাল্যান্ডের দাবি দিবস আজ ২৩শে আগস্ট। এই দিবসটি পালন করা হচ্ছে রবিবার সারা রাজ্য জুড়ে আই পি এফ টি’র উদ্দোগে। সভা সমাবেশ জনসভা জমায়েতের মধ্য দিয়ে আই পি এফ টি এই দিবসটি উদযাপন করছে। খোয়াই আইপিএফটি পশ্চিম ডিভিশন এর উদ্যোগে দুপুরে হয় ভাইজাল বাড়ি বাজারে, অপরটি হয় আইপিএফটি খোয়াই পূর্ব ডিভিশন এর উদ্যোগে চাম্পা হাওর ভারত সরদারদ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*