গোপাল সিং, খোয়াই, ১০ অক্টোবর || খোয়াই জেলা কার্যালয়ে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের এক গুরুত্বপূর্ণ বর্ধিত সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন বিজেপি ত্রিপুরা প্রদেশের সম্মানিত সভাপতি অভিষেক দেবরায় এবং প্রদেশ প্রভারী মৃগাঙ্ক দেও বর্মন। দলীয় সংগঠনকে জেলা থেকে মণ্ডল স্তর পর্যন্ত সুদৃঢ় করতে সভায় সার্বিক সাংগঠনিক আলোচনা করা হয়। এদিনের এই বর্ধিত সাংগঠনিক বৈঠকে খোয়াই জেলা বিজেপির সভাপতি সমীর দাস সহ জেলা ও বিভিন্ন মণ্ডল কমিটির শীর্ষ নেতৃত্বরা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত ছিলেন প্রদেশ পদাধিকারীগণ, বিভিন্ন মোর্চার সভাপতি ও সভানেত্রীগণ, অফিস ইনচার্জ, অফিস সম্পাদক, আইটি ও সোশ্যাল মিডিয়া কনভেনর ও কো-কনভেনর, দলের মুখপাত্রগণ এবং মিডিয়া ইনচার্জগণ। আগামী দিনে খোয়াই জেলায় সংগঠনের গতি বৃদ্ধি, বুথ স্তরে দলীয় কার্যক্রম পরিচালনা এবং মিডিয়া ও আইটি সেল-এর মধ্যে সমন্বয় সাধনে গুরুত্ব আরোপ করা হয়।
