আপডেট প্রতিনিধি, বক্সনগর, ২৯ আগষ্ট || বিএসএফের প্রতি ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ স্থানীয় জনগণ। ঘটনা সোনামুড়া থানাধীন রবীন্দ্রনগরে। জানা যায়, সোনামুড়া থানাধীন সাহাপুর সীমান্তের পার্শ্ববর্তী এলাকায় বসবাসকারী মানুষের আসা-যাওয়া অসুবিধা দূর করার জন্য এবং বিএসএফের হয়রানি বন্ধ করার জন্য রবীন্দ্রনগর বাজারে রাস্তা অবরোধে বসে এলাকাবাসীরা। শুক্রবার সকালে স্থানীয় জনগণ সোনামুড়া কাঠালিয়া জাতীয় সড়ক অবরোধ করে। তাদের অভিযোগ ছাত্র-ছাত্রীদের স্কুলে যেতে বিভিন্ন হয়রানি করে কর্তব্যরত বিএসএফ জওয়ানরা। এমনকি জরুরি অবস্থায় তাদেরকে সীমান্তের উপার থেকে আসতেও বাধাপ্রাপ্ত হতে হচ্ছে। অনেক বার সোনামুড়া মহকুমার শাসককে লিখিত অভিযোগে করলেও তাদের সমস্যার সমাধান হয় নি। তাই আজ বাধ্য হয়ে সড়ক অবরোধ করে। তাদের আরো দাবি সীমান্তের শূন্য পয়েন্ট যাতে সীমান্ত রক্ষীদের পাহারায় বসানো হয়। তাহলে তাদের এতটা সমস্যা মুখে পরতে হবে না।
ঘটনাস্থলে সোনামুড়া থানার পুলিশব এবং টিএসআর ও বিএসএফবাহিনী মোতায়ন করা হয়। তখন পরিস্থিতি আরো উত্তপ্ত হয়। দীর্ঘ প্রায় চার ঘন্টা সড়ক অবরোধের পর প্রশাসন স্থানীয় প্রতিনিধি সাথে কথা বলে এবং এলাকায় জনগণকে নিয়ে আলোচনায় বসে সমস্যা সমাধানের আশ্বাস দেন। পরে অবরোধ প্রত্যাহার করে নেন উত্তেজিত জনগন।
