রাতের আধারে দুষ্কৃতিকারীদের আগুনে পুড়লো ৪টি দোকান

IMG-20200829-WA0035আপডেট প্রতিনিধি, বক্সনগর, ৩০ আগষ্ট ৷। সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার উরমাই দিলু মিয়া চৌমুহনীর খালেক মিয়ার নীজের ১টি এবং ভাড়াটিয়া ৩টি, মোট ৪টি দোকান পুড়িয়ে দেয় দুষ্কৃতিকারীরা। শুক্রবার গভীর রাতে দুষ্কৃতিকারীরা পেট্রোল দিয়ে পুড়িয়ে দেয় বলে জানা যায়। খবর পেয়ে সোনামুড়ার অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা এলেও ততক্ষনে সব ছাই হয়ে যায়। এই চারটি দোকানের মালামাল সহ আসবাবপত্র কোন কিছুই বাঁচানো যায়নি। ক্ষতির পরিমান আনুমানিক ৪ লক্ষ টাকার বেশি হবে। এমনটাই জানিয়েছেন দোকানের মালিক।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*