সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে থানায় মামলা করতেই প্রাণে মারার চেষ্টা এক ব্যবসায়ীকে

IMG_20200901_164636আপডেট প্রতিনিধি, বিশালগড়, ০১ সেপ্টেম্বর ||
সোশ্যাল মিডিয়ায় এক ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার করা হয়। পরবর্তী সময়ে ব্যবসায়ীর পক্ষ থেকে মধুপুর থানা যুবকের বিরুদ্ধে মামলা করতেই ব্যবসায়ীকে প্রাণে মারার চেষ্টা করা হয় বলে অভিযোগ। বর্তমানে ব্যবসায়ীর অবস্থা গুরুতর বলে জানা যায়। ঘটনা বিশালগড়ের অরবিন্দ নগর এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার দুপুরে অরবিন্দ নগর এলাকার ব্যবসায়ী রোমন দেবনাথ নিজ বাড়ি থেকে কামথানার উদ্দেশ্যে যাচ্ছিলেন। এমন সময় রাস্তার পাশে একটি গরুর বাছুর দেখতে পেয়ে বিএসএফের হাতে তুলে দেয় সে। IMG_20200901_164613কিন্তু ওই এলাকারই পাচারকারী হিসেবে পরিচিত সঞ্জু দেবনাথ উদ্দেশ্যপ্রণোদিতভাবে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার করেছেন রুমন দেবনাথ নাকি সেই গরুর বাছুরকে থানা ক্যাম্প থেকে চুরি করে নিয়ে এসেছে। পরে রুমন দেবনাথ মধুপুর থানা সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে সঞ্জু দেবনাথের বিরুদ্ধে মামলা করে রবিবার। ঐদিন রাত্রিবেলায় সঞ্জু দেবনাথ রুমন দেবনাথকে ফোনের মাধ্যমে হুমকি দিতে থাকে কেন মামলা করা হয়েছে। পরবর্তী সময়ে সোমবার দুপুর ২টা নাগাদ রোমন দেবনাথ যখন কামথানা থেকে নিজ বাড়িতে আসছিল এমন সময় রাস্তার পাশে উৎপেতে বসে থাকা সঞ্জু দেবনাথ রুমন দেবনাথকে বেধড়ক মারধর করে রাস্তার মধ্যে ফেলে দেয় অজ্ঞান অবস্থায়। তার চিৎকারে তার মা মিরা দেবনাথ এবং ভাই সুমন দেবনাথ এগিয়ে আসলে বেধড়ক মারধর করে এমনকি মিরা দেবনাথের কাপড়-চোপড় ছিঁড়ে ফেলে বলে অভিযোগ। জানা যায়, পূর্ব পরিকল্পিতভাবে সঞ্জু দেবনাথ, তার ছেলে প্রদীপ দেবনাথ, ভাই সুমন দেবনাথ এবং বাবা সতীশ দেবনাথ উৎপেতে বসে থেকে খুনের পরিকল্পনা নিয়েছিল। বর্তমানে রোমন দেবনাথের অবস্থা গুরুতর। জানা যায় চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এরা হলেন সঞ্জু দেবনাথ, বাবা সতীশ দেবনাথ, ছেলে প্রদীপ দেবনাথ এবং ভাই সুমন দেবনাথ। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*