সরকারি নির্দেশিকা মেনে শান্তিরবাজার দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো টিপস’র পরীক্ষা

IMG_20200920_172819বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২০ সেপ্টেম্বর || সরকারি নির্দেশিকা মেনে শান্তিরবাজার দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো টিপস’র পরীক্ষা। রবিবার শান্তিরবাজার দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের বি আর সি হলে ত্রিপুরা ইনস্ট্রিউট অফ পেরামেডিকেল সাইন্স’র পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই কেন্দ্রে সমগ্র দক্ষিন ত্রিপুরা থেকে ৩৩ জন ছাত্রছাত্রী পরীক্ষায় বসেছে। আগামী কিছুদিন পর পরীক্ষার ফলাফল বের হবে এবং ভর্তির পক্রিয়া শুরু হবে বলে জানা যায়।
এদিন এই পরীক্ষা সম্পর্কে বলতে গিয়ে পরিক্ষার দায়িত্বে থাকা টিপস’র অধ্যাপক ডঃ সরূপ দত্ত জানান, রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের সমস্ত নির্দেশিকা মেনেই এই পরিক্ষা সম্পন্ন হয়েছে। তিনি জানান, পরীক্ষা হলে প্রবেশের পূর্বে সকলকে থার্মাল স্কেনিং করা হয়েছে। হলের মধ্যে সকলকে সামাজিক দুরত্ব বজায় রেখে বসানো হয়েছে। এই পরিক্ষা সফলতার জন্য ছাত্র ছাত্রীদের অভিবাবকরাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তাই তিনি সকলকে ধন্যবাদ জানান।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*