বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২০ সেপ্টেম্বর || শান্তিরবাজার মহকুমার উত্তর তাকমাছড়া কুপিলং পাড়ায় আই পি এফ টি’র উদ্দ্যোগে অনুষ্ঠিত হয় এক যোগদান সভা। রবিবার এই যোগদান সভার আয়োজন করা হয়। আসন্ন এডিসি নির্বাচনকে কেন্দ্র করেই এদিনের এই যোগদান সভা। এই যোগদান সভায় বিজেপি ও সি পি আই এম দল ছেরে ৬৫ পরিবারের ১৪০ জন ভোটার আই পি এফ টি’তে যোগদান করেন। দলত্যাগীদের হাতে দলীয় পতাকা দিয়ে বরণ করেনেন রাইমাভ্যালির বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা। আই পি এফ টি কতৃক আয়োজিত এই যোগদান সভায় উপস্থিত ছিলেন গন্ডাছড়ার রাইমাভ্যালির বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা, বৃষরাম দেবর্বমা, মানিক রিয়াং, কপিল রিয়াং সহ অন্যান্য নেতৃত্ববৃন্দরা।
