অনলাইন কলা উৎসবের পরিস্থিতি বক্সনগরে, ১১ জন ছাত্রছাত্রীর পুরষ্কার প্রদান

IMG-20201214-WA0025আপডেট প্রতিনিধি, বক্সনগর, ১৪ নভেম্বর || রাজ‍্য শিক্ষা দপ্তরের উদ্যোগে অনলাইন কলা উৎসব-২০২০ অনুষ্ঠিত হয়। সিপাহীজলা জেলার মূল অনুষ্ঠানটি সম্পন্ন হয় বক্সনগর দ্বাদশ শ্রেনী বিদ‍্যালয়ের বি আর সি হল ঘরে। বক্সনগর দ্বাদশের ছাত্রীরা সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। রাজ‍্যের মোট ৮টি জেলায় ৮ই ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৪ই ডিসেম্বর পর্যন্ত চলে এই উৎসব। ফলে অন‍্যান‍্য জেলার সাথে সঙ্গতি রেখে সোমবার শেষ দিনে বক্সনগরে সম্পন্ন হয় এই অনুষ্ঠানটি। জেলা ভিত্তিক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ‍্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান বাহারুল ইসলাম মজুমদার, জেলা শিক্ষা আধিকারিক হাবুল লোধ, বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সন্জয় সরকার, বিদ‍্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম, মধ‍্য বক্সনগর পঞ্চায়েত প্রধান জিমুল হক প্রমুখ। এদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক তথা এই অনুষ্ঠানের কনভেনার সদানন্দ দেববর্মা। এই অনুষ্ঠানের মাধ‍্যমে জেলার মোট ১১ জন ছাত্রছাত্রীর মধ্যে পুরষ্কার তুলে দেওয়া হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*