সাগার দেব, তেলিয়ামুড়া, ১৪ ডিসেম্বর || গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তেলিয়ামুড়া থানা বাবুরা বড়সড় সাফল্য পেলেন। জানা যায়, তেলিয়ামুড়া থানা বাবুদের কাছে আগে থেকেই খবর ছিল আগরতলা থেকে তেলিয়ামুড়া দিকে টি আর ০১ কিউ ১৯১৩ নম্বরের একটি গাঁজা বোঝায় এস এম এল গাড়ি তেলিয়ামুড়ার দিকে আসছে। সেই খবর পেয়ে পুলিশ হাওয়াইবাড়ি এলাকায় গাড়িটিকে আটক করে চেকিং করার পর গাড়ি থেকে ৮০ প্যাকেট গাঁজা উদ্ধার করে। যার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। গাড়ির চালক শিবু সরকার বাড়ি তেলিয়ামুড়া গমাইবাড়ি এলাকায়। তাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ট্রাফিক ডিএসপি সোনা চরণ জমাতিয়া।
