গোপাল সিং, খোয়াই, ২৯ ডিসেম্বর || প্রেমে ব্যর্থ হয়ে আবারো ঝরে গেল একটি তরতাজা প্রাণ। কলেজ পড়ুয়া ছাত্রীর নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা। ঘটনা খোয়াই থানাধীন পূর্ব গনকি ইটভাটা এলাকায়। ঘটনাটি ঘটে সোমবার রাত আনুমানিক সাড়ে সাতটা নাগাদ। বাড়ির লোকজনের অনুপস্থিতিতে আত্মহত্যা করে ছাত্রীটি। পরবর্তীতে পরিবারের লোকজন দেখতে পেয়ে তৎক্ষণাৎ খবর দেয় দমকল বিভাগে। দমকলকর্মীরা ছুটে গিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখে উদ্ধার করে। পরবর্তীতে নিয়ে আসে খোয়াই জেলা হাসপাতালে। হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মেয়েটিকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার বিবরণে জানা যায়, কলেজ পড়ুয়া ছাত্রীদের দীর্ঘ তিন বছর যাবত একটি ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল। ছেলেটির বাড়ি বিলোনিয়া নাম সৈকত রায়। দীর্ঘদিনের সম্পর্কের পর ছেলেটি মেয়েটিকে বিয়ে করতে অস্বীকার করে। বিগত বেশ কয়েকদিন যাবৎ তাদের মধ্যে চলছিল ঝগরা মোবাইল ফোনের মাধ্যমে। জানা যায়, সোমবার কলেজ থেকে বাড়িতে আসে বিকেল চারটে নাগাদ। বাড়ির লোকজন একটি সামাজিক অনুষ্ঠানে অন্যত্র চলে যায়। সেই সুযোগে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করে মেয়েটি। বাড়িতে ফিরে এসে বাড়ির লোকজন অনেক ডাকাডাকির পর সাড়া না পেয়ে পরবর্তীতে ঘরের দরজা ভেঙে দেখতে পায় মেয়েটির আত্মহত্যার পথ বেছে নিয়েছে। ঠিক তখনই দমকল কর্মীদের খবর দেওয়া হয়। ময়নাতদন্তের পর মৃতদেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পরিবারের লোকেরা জানান, এখনো তারা কোনো মামলা করেননি। কিন্তু পরবর্তীতে থানায় মামলা করার সম্ভাবনা রয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
