খুনের দায়ে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মরদেহ নিয়ে রাস্তা অবরোধ এলাকাবাসীদের

IMG-20210120-WA0031আপডেট প্রতিনিধি, বক্সনগর, ২০ জানুয়ারী || মনিদ্র দেবনাথ খুনের অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে আগরতলা-সোনামুড়া সড়কের বটতলী এলাকায় সড়ক অবরোধ করে এলাকাবাসীরা। জানা যায়, পুর্ব দোলোবনারায়ণের ১নং ওয়ার্ড এলাকার বাসিন্দা মনিদ্র দেবনাথ ওএনজিসি’তে কর্মরত অবস্থায় ছিলো। কর্মরত অবস্থায় তার সাথে থাকা কয়েকজন শ্রমিকের সাথে কথা কাটাকাটি হয়।
গত ৯ই জানুয়ারী বাড়িতে ডেকে নিয়ে কে বা কারা তাকে খুন করে বলে অভিযোগ পরিবারের। ১১ দিন চিকিৎসারত অবস্থার পর আগরতলা জিবি হাসপাতালে মৃত্যু হয় বুধবার। এলাকাবাসীর অভিযোগ থানায় চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, কিন্তু পুলিশ কাউকে এখনো গ্রেপ্তার করেনি। তাই এদিন তারা মরদেহ নিয়ে সড়ক অবরোধ করে। ঘটনাস্থলে সোনামুড়া থানার ওসি ও এসডিপিও এসে অবরোধ তুলতে চাইলে তারা ব্যর্থ হন অবরোধ তুলতে। পরবর্তী সময় অতিরিক্ত মহকুমার শাসক রতন ভৌমিক এসে ৪৮ ঘন্টা মধ্যে আসামী গ্রেপ্তারের আশ্বাস দেওয়ায় পথ অবরোধ প্রত্যাহার করে এলাকাবাসী।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*