আন্তর্জাতিক ডেস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র, ২০ জানুয়ারী || মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করলেন জোসেফ রবিনেট বাইডেন জুনিয়র। বুধবার হোয়াইট হাউসে কোভিড বিধিনিষেধ মেনে শপথ বাক্য পাঠ করেন তিনি। এর আগে ওবামার উপ রাষ্ট্রপতি হিসেবে ২০০৮-২০১৬ দায়িত্ব সামলেছেন তিনি।
এদিন তাঁর সঙ্গে উপ-রাষ্ট্রপতি পদে দায়িত্বভার নিলেন কমলা দেবী হ্যারিস। প্রথমবার কোনও ভারতীয় ও আফ্রিকান বংশোদ্ভূত উপরাষ্ট্রপতি হলেন। এই প্রথমবার কোনও মহিলা হলেন উপ-রাষ্ট্রপতি। ফলে দুই হাত উপুড় করে মহিলারা, কৃষ্ণাঙ্গরা ও এশিয়ানরা ভোট দিয়েছেন ডেমোক্র্যাটদের। আজ এই ঐতিহাসিক মুহূর্তেও তাঁর মা-র কথা স্মরণ করেছেন কমলা।
