জেল ভরো আন্দোলনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, গুরুতর আহত সিপিআই(এম) নেতা সমর চক্রবর্তী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ আগস্ট || সিপিআই(এম)’র ডাকা জেল ভরো আন্দোলনকে কেন্দ্র করে সোমবার আগরতলায় উত্তেজনা ছড়ায়। আন্দোলন চলাকালীন পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তির ঘটনায় সিপিআই(এম)’র ডুকলি মহকুমা সম্পাদক সমর চক্রবর্তী আহত হয়েছেন বলে জানা গেছে।
আন্দোলনকারীদের দাবি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তির সময় সমর চক্রবর্তীর একটি আঙুলে গুরুতর চোট লাগে। পরে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর আঙুলের আঘাতের বিষয়টি নিয়ে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
জানা গেছে, বিভিন্ন দাবিতে সিপিআই(এম)’র পক্ষ থেকে আগরতলায় জেল ভরো আন্দোলনের কর্মসূচি নেওয়া হয়। কর্মসূচিকে ঘিরে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের একাধিকবার উত্তেজনা ও ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়।
সমর চক্রবর্তী আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। তবে ঘটনার বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*