সাগর দেব, তেলিয়ামুড়া, ১৫ মার্চ || আসন্ন ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে যখন চলছিল শেষ পর্যায়ের প্রচার। ঠিক তখনই তিপ্রা মথা দলের প্রচার সভাকে বানচাল করতে একটি অপপ্রচার চালায় অন্য আরেকটি দল বলে অভিযোগ। বাধাবিঘ্ন কাটিয়ে তিপ্রা মথা দলের ১১-তেলিয়ামুড়া মহারানীর প্রার্থী কমল কলই সভা করতে সাহস দেখায়। ঘটনা তেলিয়ামুড়া মহকুমার উত্তর মহারানিপুর এলাকায়। জানা যায়, ওই এলাকায় তিপ্রা মথা দলের প্রার্থী কমল কলইয়ের সমর্থনে একটি বাজার সভা হওয়ার কথা ছিল। সোমবার ছিল ওই এলাকার হাটবার। এমন সময় একটি গুজব রটে সেই সভাকে কেন্দ্র করে বাধাবিঘ্ন করার চেষ্টা হবে এবং মারপিটও হতে পারে ওই এলাকায়। তারপরই বাজারে আগত ব্যবসায়ীরাও নিজেদের পণ্য সামগ্রী গুটিয়ে যার যার বাড়িতে চলে আসে। কিন্তু থেমে থাকেনি তিপ্রা মোথা দলের প্রার্থী কমল কলই ও তার সমর্থকরা। অপপ্রচার চলা সত্বেও সাহস দেখিয়ে ওই এলাকায় সভা করলো। এই ব্যাপারে তিপ্রা মথা দলের প্রার্থী কমল কলই জানান, যতই বাঁধা বিঘ্ন আসুক না কেন আসন্ন জেলা পরিষদের নির্বাচনে ১১-তেলিয়ামুড়া মহারানী পুর কেন্দ্র থেকে কমল কলই জয়ী হবেই।
