রাতের খোয়াই শহর নিশিকুটুম্বদের দখলে

গোপাল সিং, খোয়াই, ২২ মার্চ || খোয়াই শহরের প্রাণকেন্দ্র সুভাষপার্ক বাজারে ৩টি দোকানে দুঃসাহসিক চুরি সংগঠিত করলো নিশিকুটুম্বের দল। তাও সুভাষপার্ক পুলিশ ফাঁড়ীর নাকের ডগায়। রাতে পুলিশি টহলদারির প্রচলন থাকলেও সমস্ত ছোট বড়ো ব্যবসায়ী তথা দোকানিরা এবং খোয়াইবাসী পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। রবিবার রাতে ৩টি দোকানে হাত সাফাই করলেও পুলিশ নৈশকালীন প্রহরার নামে কি করছিলো তাই এখন লাখ টাকার প্রশ্ন। সবচাইতে ক্ষতির সম্মুখীন স্থানীয় এক মোবাইল ব্যবসায়ী। দামী মোবাইল হ্যান্ডসেট চুরি করে নিয়ে গেছে নিশিকুটুম্বরা বলে অভিযোগ। ব্যাপক ক্ষতির সম্মুখিন ব্যবসায়ী। পুলিশের ভুমিকা নিয়ে জনমনে, বিশেষ করে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে খোয়াই শহরের উপর একের পর দুঃসাহসিক চুরি সংগঠিত হলেও পুলিশের সাফল্য শূন্যের কোঠায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*