ভগৎ সিং-রাজগুরু-সুখদেব’র শহিদান দিবসে দেশব্যাপী “সংবেদনা” কর্মসূচীতে রাজ্যেও ব্যাপক সাড়া

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ || ন্যাশনাল ইন্টিগ্রেটেড ফোরাম ফর আর্টিস্ট এন্ড এক্টিভিস্ট (NIFAA) -এর আহ্বানে ২৩শে মার্চ (মঙ্গলবার) “ভগৎ সিং-রাজগুরু-সুখদেব” শহিদান দিবসে সারা দেশে ১৬৩২টি রক্তদান শিবির সংগঠিত হয়।
দেশব্যাপী ব্লাড ডোনেশন ও প্লাজমা ডোনেশন ড্রাইভ -“সংবেদনা” কর্মসূচীর অঙ্গ হিসেবে পশ্চিম ত্রিপুরা জেলায় যুব বিকাশ কেন্দ্র (YVK), নিউজ ভ্যানগার্ড ও নিফা’র যৌথ উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবির।
এদিন দেশব্যাপী মোট ১,৬২,০০০ ইউনিট রক্ত সংগৃহীত হয়, যাকিনা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেতে চলেছে। আগরতলার রক্তদান শিবিরে মোট ৬০ জন রক্তদাতা রক্তদান করেন এবং ২১ জন আগ্রহী রক্তদাতার চিকিৎসাবিধির কারণে রক্ত সংগ্রহ করা হয় নি।
দেশব্যাপী ব্লাড ডোনেশন ও প্লাজমা ডোনেশন ড্রাইভ -“সংবেদনা” কর্মসূচীর মূল অনুষ্ঠান হয় হরিয়ানার কার্নাল শহরে। দেশব্যাপী এই কর্মসূচীকে স্বাগত জানিয়ে ভার্চুয়াল ভাষণ দেন দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতি তাঁর ভাষনে দেশে রক্তের অভাবে কারো যেনো মৃত্যু না হয় তার জন্য যুব সমাজকে এগিয়ে আসতে আহ্বান জানান। দেশব্যাপী ‘সংবেদনা’ কর্মসূচীকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন শহীদ ভগৎ সিংয়ের ভাইপো অভয় সিং সিন্ধু, শহীদ সুখদেবের পৌত্র অনুজ থাপা, শহীদ রাজগুরুর ভাতিজা সত্যশীল রাজগুরু, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর ও নিফার রাষ্ট্রীয় সভাপতি সর্দার প্রীতপাল সিং পান্নু।
আগরতলার রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক সংবাদ ট্রাস্টের সভাপতি সঞ্জয় পাল, যুব বিকাশ কেন্দ্রের উপদেষ্টা মন্ডলীর সভাপতি তপন লোধ, আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার, নিউজ ভ্যানগার্ডের এডিটর সেবক ভট্টাচাৰ্য ও যুব বিকাশ কেন্দ্রের সভাপতি দেবাশীষ মজুমদার। এছাড়াও রক্তদাতাদের উৎসাহিত করতে শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক জয়ন্ত ভট্টাচাৰ্য, সাজ্জাদ আলী প্রমুখ।
রক্তদাতাদের নিফা’র পক্ষ থেকে যে Cirtificate of Appreciation দেওয়া হয় তাতে শহীদ ভগৎ সিং-রাজগুরু-শুকদেবের পরিবার থেকে একজন করে সদস্যের স্বাক্ষর ও দেশের বেশ কয়েকজন সেলিব্রেটির স্বাক্ষর রয়েছে। এদিনের আগরতলার রক্তদান শিবিরে তিনজন মহিলা রক্তদাতা রক্তদান করেন। এছাড়া রামকৃপাল সিং কনস্ট্রাকশন কোম্পানির বেশ কয়েকজন শ্রমিকসহ কয়েকজন সাধারণ মানুষ স্বত্বপ্রনোদিত হয়ে রক্তদান করেন। ভগৎ সিং-রাজগুরু-সুখদেব’দের শহিদান দিবসে এই দেশব্যাপী রক্তদান শিবির যুব সমাজ সহ সাধারণ মানুষের মধ্যে মানবিক মূল্যবোধের পাশাপাশি প্রত্যয় তৈরী ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে বলে উদ্যোক্তা সংস্থাগুলো সহ সাধারণ মানুষ অভিমত ব্যক্ত করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*