আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ || যথাযথ মর্যাদা এবং শ্রদ্ধার সাথে ভগৎ সিং, রাজগুরু, শুকদেব’এর শহীদ দিবস পালন করা হয়। মঙ্গলবার সিপিআই সদর বিভাগীয় পরিষদ, AIYF, AISF এবং সারা ভারত কৃষক সভার উদ্যোগে সিপিআই সদর বিভাগীয় দপ্তর বীরচন্দ্র দেববর্মা স্মৃতি ভবনে এই দিবস পালন করা যায়। শহীদ দিবসটি সারা দেশের সাথে রাজ্যেও ইনকিলাব দিবস হিসেবে পালন করা হয়। শহীদ দিবস পালন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআই রাজ্য সহ সম্পাদক ডাঃ যুধিষ্ঠির দাস, সিপিআই সদর বিভাগীয় সম্পাদক মিলন বৈদ্য, সারা ভারত কৃষক সভা রাজ্য নেতা রমেন্দ্র দত্ত গুপ্ত, সিপিআই নেতা অরুন সেনগুপ্ত, সিপিআই নেতা বিভাস ভট্টাচার্যী, সিপিআই নেত্রী তুলসী দাস কপালি, সিপিআই সদর বিভাগীয় সহ সম্পাদক তপন নন্দী, AIYF রাজ্য সম্পাদক বিক্রমজিৎ সেনগুপ্ত, AIYF নেতা রাকেশ দাস এবং AISF নেতা শুভদীপ মজুমদার প্রমুখ।
