রেলের ধাক্কায় প্রাণ গেল দুই রেলকর্মীর, আহত আরো দুই জন

সাগর দেব, তেলিয়ামুড়া, ১৮ এপ্রিল || রেলের ধাক্কায় প্রাণ গেল দুই রেলকর্মীর এবং আহত হয় দু’জন। মৃত্যু দুই রেলকর্মীর নাম অখিল যাদব, বয়স ৫০ ঊর্ধ্ব, বাড়ি উত্তর প্রদেশ এবং অপর আরেকজনের নাম রাজেশ সিনহা, বয়স ৫৫। তার বাড়ি আসাম রাজ্যের বদরপুর এলাকায়। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন ত্রিশাবাড়ি রেল স্টেশনস্থিত লাখাই বাজার এলাকায়। সংবাদে জানা যায়, রবিবার বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিট নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। রেললাইনে কাজ সারাই করার জন্য একটি ট্রলি করে চার জন কর্মী তেলিয়ামুড়া রেল টেশন থেকে লাখাই বাজার হয়ে বড়মুড়া ট্যানেলের দিকে যাওয়ার পথে জিরানিয়া থেকে ধর্মনগরগামী পণ্য বোঝাই রেলের ধাক্কায় এই দুর্ঘটনাটি ঘটে। এই দূর্ঘটনায় ইঞ্জিনিয়ারও টলি ম্যানের প্রাণ হানি ঘটে। মৃত ২ জনের নাম অখিল যাদব এবং রাজেশ সিনহা। আর এই দূর্ঘটনায় গুরুতর আহত হয় উত্তম সরকার এবং বিপ্লব মন্ডল। তারা বর্তমানে তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থলে গিয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে। যতদূর জানা গেছে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসলে ময়নাতদন্তের পর সোমবার মৃতদেহ দুটিকে রেল দপ্তরের হাতে তুলে দেওয়া হবে।
এদিকে এই দূর্ঘটনার পর তেলিয়ামুড়া রেলস্টেশনে যাত্রীবাহী রেল আটকে দেওয়া হয়। যার ফলে শুরু হয় যাত্রীদুর্ভোগ। দাঁড়িয়ে থাকা ঘণ্টার পর ঘণ্টা যাত্রীরা দপ্তরের উপর চড়াও হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*