তথ্য, বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক ।। মহাকাশে এবার গান গাইবে পৃথিবীর মানুষ। বিখ্যাত ব্রিটিশ গায়িকা সারাহ ব্রাইটম্যান দশ দিনের সফরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ভ্রমণে যাচ্ছেন। চলতি বছরের অক্টোবরে প্রথম প্রফেশনাল কণ্ঠশিল্পী হিসেবে তিনি সেখানে যাচ্ছেন। এ খবর মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা গতকাল জানিয়েছে।
মহাকাশ স্টেশনে আসা-যাওয়া বাবদ ব্রাইটম্যানকে প্রায় ৫২ মিলিয়ন মার্কিন ডলার প্রদান করতে হবে। রাশিয়ান সয়ুজ ক্যাপসুলে করে তিনি সেখানে যাবেন। এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি স্পেস এডভেনচার্স। এ কোম্পানিটিই ব্রাইটম্যানের ভ্রমণের আয়োাজন করছে।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ভ্রমণকারী অষ্টম পর্যটক হতে যাচ্ছেন এ গায়িকা। প্রায় একশ’ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত স্টেশনটি পৃথিবীপৃষ্ঠ থেকে প্রায় ৪১৮ কিলোমিটার ওপর দিয়ে পৃথিবীর কক্ষপথে ঘুরছে। সূত্র : দ্য হিন্দু
