দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১৬ জানুয়ারী ।। শুক্রবার বটতলাস্থিত ঘিঞ্জি হাওড়া মার্কেটে আনুমানিক সকাল ১১টায় একটি দোকানে অকস্মাৎ আগুন লাগে, সঙ্গে সঙ্গে হাওড়া মার্কেটে ত্রাস ছড়িয়ে পরে। অগ্নি কান্ডের ঘটনায় ছুটে আসে চার খানা দমকলের গাড়ি, দু’খানা ছুটে যায় শহরের ফায়ার সার্ভিস থেকে, এক খানা মহারাজ গঞ্জ বাজার থেকে আর একটি আসে বাধারঘাট থেকে। অগ্নি নির্বাপক দপ্তরের ঘটনাস্থলে সময় মত পৌঁছে যাওযায় বড় ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে হাওড়া মার্কেট। পুলিশ সূত্রে জানা গেছে, এই অগ্নি কাণ্ডের পেছনে বিঁড়ি কিংবা সিগারেট খেয়ে অবিবেচকের মত ফেলার ফলে হতে পারে, তবে এই ঘটনায় এলাকায় অনেকেরই বক্তব্য হচ্ছে হাওড়া মার্কেটে দিন দিন যে ঘিঞ্জি অবস্থার সৃষ্টি হচ্ছে তাতে যেকোনো সময় বড় মাপের অগ্নি কান্ড ঘটার সম্ভাবনা রয়েছে।
