করোনা বিধিকে মান্যতা দিয়ে খাসিয়ামঙ্গল সেন্ট্রাল নার্সারিতে বন চেতনা সভা ও বৃক্ষরোপন অনুষ্ঠান

সাগর দেব, তেলিয়ামুড়া, ২১ মে || সম্পূর্ণ করোনা বিধিকে মান্যতা দিয়ে তেলিয়ামুড়া মহকুমা বনদপ্তর ও নব চিন্তন ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে শুক্রবার খাসিয়ামঙ্গল সেন্ট্রাল নার্সারিতে সংক্ষিপ্ত পরিসরে হয় বন চেতনা সভা ও বৃক্ষরোপন অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া ব্লকের বিডিও শান্তনু বিকাশ দাস, মহকুমা বন আধিকারিক কৃষ্ণ গোপাল রায়, তেলিয়ামুড়া মহাকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সিদ্ধার্থ শংকর পাল, তেলিয়ামুড়া ব্লকের ৩ পঞ্চায়েতের প্রধানগন সহ প্রমুখরা।
অনুষ্ঠানে অতিথি সহ সকলে বৃক্ষ রোপন করেন। মনমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সকলে বনের গুরুত্ব নিয়ে আলোচনা রাখেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*