বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৯ সেপ্টেম্বর || মঙ্গলবার শান্তির বাজার বগাফা কৃষি দপ্তের তত্বাবধায়েক অফিসের কনফারেন্স হলে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে মৌ মাছি পালনের উপর বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। ২০২২ সালের মধ্যে সরকার কৃষকদের আয় দ্বীগুন করার পরিকল্পনা গ্রহণ করেছে। সরকারের এই সিদান্তকে সফল করতে মৌ মাছি চাষ বিশেষ ভাবে কাজ করবে। বর্তমান বাজারে মধুর চাহিদা রয়েছে। লোকজনের চাহিদা মতো মধু যোদান দিতে ও মৌ মাছি চাষিদের আয় বৃদ্ধীর লক্ষ্যে বগাফা কৃষিদপ্তর বিশেষ উদ্দ্যোগ নিয়েছে। এদিন মৌ মাছি পালনের প্রশিক্ষনের পাশাপাশি আত্মা প্রকল্পের মধ্যদিয়ে ১০ জন বেনিফাসারীকে মৌ মাছি পালনের জন্য বাক্স ও মৌ মাছি ধরার জন্য বিভিন্ন প্রকারের সরঞ্জাম প্রদান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগাফা কৃষিদপ্তরের তত্বাবধায়ক সুজিত কুমার দাস, শান্তির বাজার কৃষিদপ্তরের সেক্টর অফিসার শুভেন্দু মজুমদার, বাইখোড়া কৃষি দপ্তরের সেক্টর অফিসার দীপক দাস, জোলাইবাড়ী কৃষি দপ্তরের সেক্টর অফিসার অসীম দেবর্বমা সহ অন্যান্য অতিথীবৃন্দরা। এই অনুষ্ঠান সম্পর্কে বগাফা কৃষিদপ্তরের তত্বাবধায়ক সুজীত কুমার দাস জানান, এইধরনের কর্মসূচী আগামীদিনেও জারি থাকবে।
