বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৯ সেপ্টেম্বর || কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্দ্যোগে মনপাথর কৃষি বিজ্ঞান কেন্দ্রে এক বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। মনপাথর কৃষি বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক বিশ্বজিৎ দেবানাথের প্রচেষ্টায় মঙ্গলবার এই কর্মশালার আয়োজন করা হয়। বর্তমানে যেভাবে ঋতুর পরিবর্তন হচ্ছে এই আবহাওয়ার মধ্যে কি কি ফসল চাষ করা যায় এবং কিভাবে তা চাষ করা হবে তা নিয়ে কৃষকদের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরলেন কৃষি বিজ্ঞান কেন্দ্রের মৃত্তিকা বিশেষঞ্জ ডঃ সঞ্জয় রায়। বিগত বছরের তুলনায় বর্তমানে আবহাওয়ার বিশেষ পরিবর্তন হয়েছে। বিগত বছরে শরৎতের প্রাক্কালে শীতের অনুভব করা হতো। বর্তমানে এইসময়ে গরমের অনুভব হচ্ছে। তাই পকৃতির সাথে তাল মিলেয়ে কিভাবে কৃষি কাজ করে কৃষকদের উন্নয়ন করা যায় তা নিয়ে সমগ্র অনুষ্ঠানে আলোচনা করা হয়। কৃষি বিজ্ঞান কেন্দ্র কতৃক আয়োজিত এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগাফা কৃষি দপ্তরের তত্বাবধায়ক সুজিত কুমার দাস। তাছারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক বিশ্বজিৎ দেবনাথ, মৃত্তিকা বিশেষঞ্জ ডঃ সঞ্জয় রায় সহ অন্যান্য অতিথিবৃন্দরা। অনুষ্ঠানে বক্তব্য শেষে বেনিফিসারী নির্ধারন করে কৃষদের মধ্যে স্প্রে মেশিন, বিভিন্ন প্রকারের গাছের চারা ও বিভিন্ন প্রকারের কৃষিজ বীজ বিতরন করা হয়।
