প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উন্নয়ন সংঘে পরিচালন কমিটির বৈঠক, গঠিত হলো দুর্গাপূজা ও কালীপূজা কমিটি

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ আগস্ট || আগরতলা শহরের দক্ষিণাঞ্চলের অন্যতম সনামধন্য ক্লাব উন্নয়ন সংঘ-এর প্রতিষ্ঠা দিবস এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা ও কালীপূজাকে সামনে রেখে রবিবার ক্লাব প্রাঙ্গণে এক গুরুত্বপূর্ণ পরিচালন কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সর্বসম্মতিক্রমে আসন্ন দুর্গাপূজা ও কালীপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে একটি পূজা কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে নির্মল চক্রবর্তী-কে দুর্গাপূজা কমিটির সভাপতি, বলয় ভট্টাচার্য (বাবন)-কে সম্পাদক এবং উত্তম বণিক-কে কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত করা হয়। এছাড়াও পূজা পরিচালনার বিভিন্ন দায়িত্বে আরও একাধিক সদস্যের নাম ঘোষণা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উন্নয়ন সংঘ ক্লাবের সভাপতি জয়ন্ত প্রসাদ সাহা, সম্পাদক ডঃ পার্থ সরকার, উপদেষ্টা কমিটির চেয়ারম্যান প্রণব সাহা-সহ ক্লাবের অন্যান্য কর্মকর্তা, সদস্য ও শুভানুধ্যায়ীরা।
বৈঠকে উপস্থিত সদস্যরা এবারের দুর্গাপূজা ও কালীপূজাকে আরও আকর্ষণীয়, সুশৃঙ্খল ও সর্বজনীন করে তোলার লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ক্লাবের ভবিষ্যৎ কর্মসূচি এবং সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম আরও সম্প্রসারণের বিষয়েও মতবিনিময় হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*